Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের শিবসা নদীতে হরিণের মাংস সহ ৫ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ হরিণ শিকারীকে আটক করেছে মোংলাস্হ কোস্ট গার্ড পশ্চিম জোন

কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ বুধবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন এর বিসিজি আউটপোস্ট নলিয়ান, সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ হরিণ শিকারীকে আটক করা হয়।

 

আটককৃত হরিণ শিকারী মোঃ ইমরান গাজী,আবদুর রহিম রোকন উজ জামান, আবু মুসা এবং মোঃ মামুন খুলনার কয়রা থানার বাসিন্দা।

 

জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।