Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

 

পটুয়াখালীর দুমকির লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ নাম করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে(পাগলার মোরে) এ কর্মসূচিতে সর্বস্তরের শতাধিক লোকজন অংশ গ্রহণ করে।

 

উক্ত মানববন্ধনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ,প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন,  দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরিফ,  ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ, জমি দতা সদস্য প্রমূখ বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ। আগামী এক সপ্তাহে মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।