Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাদক কারবারির ছেলে হেরোইনসহ গ্রেপ্তার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৪, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত যুবকের নাম নিরব শেখ (১৯)। সে  দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যাবসায়ী শহীদ শেখ ওরফে টুপি শহিদের ছেলে।

 

থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে দৌলতদিয়া পতিতা পল্লীর ভিতর জনৈক হাসেম ফকিরের বাড়ির সামনে হতে নিরব শেখকে (১৯) আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

তিনি আরো জানান,  গ্রেফতারকৃত নিরব শেখের বাবা টুপি শহীদ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। জেলও খেটেছেন কয়েকবার। বাবার পথ ধরে ছেলেও এখন মাদক ব্যাবসায় নেমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।