Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপি নেতা তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

 

৯০’র ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলার সহ-সভাপতি রামপাল উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা মোঃ হাফিজুর রহমান তুহিনের নামে আওয়ামী দুঃশাসনের দোসর কর্তৃক মিথ্যা মামলায় আসামী করা ও মামলা প্রত্যাহারের দাবিতে এবং ফোরামের অন্যতম নেতা মোঃ মিঠুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৯০’র ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা।

 

শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯০’র ছাত্রদল ফোরামের সাধারন সম্পাদক শেখ মঈন উদ্দিন আহম্মেদ মঈন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসর নজমাল বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে ৯০র স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক রামপাল উপজেলার গনমানুষের নেতা শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা দায়ের করে বিএনপি কে ধ্বংশের পায়ঁতারা চালাচ্ছে।

 

আমরা অনতিবিলম্বে এই মামলা থেকে তুহিনের নাম প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আসামী করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

 

এছাড়া ৯০’র ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির নেতা মোঃ মিঠুর উপর যাত্রাপুরের আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে আহত করে।

 

মিঠুর উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ৯০র ছাত্রদল ফোরামের সভাপতি তালুকদার শহিদুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শরিফ মোস্তফাজামান লিটু,পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা জোমাদ্দার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।