Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে হত্যা*কান্ডের জেরে মুক্তিযোদ্ধার বাড়ী ভাং*চুর ও লুটপাট

মো.জিহাদুল ইসলাম, নড়াগাতী, নড়াইল 
মার্চ ১৭, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, নড়াগাতী, নড়াইল 

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চর শুকতাইল গ্রামে আকরাম হত্যাকান্ডের জেরে ৫ কিলোমিটার দুরে পুরান জয়নগর গ্রামের  বীর মুক্তিযোদ্ধা মৃত সত্তার শেখের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিবেশী প্রতিপক্ষরা।

 

১২ মার্চ সন্ধ্যা রাতে সংঘটিত হত্যাকান্ডের ২০-২৫ মিনিট পর মুক্তিযোদ্ধার সন্তান মোস্তাক, মনিরুল, কামরুল ও মিশকাত শেখের বাড়ী ভাংচুর ও লুটপাট করে তারা।

 

বাংলাদেশ পুলিশের সদস্য মিশকাত শেখের একতলা ভবনের ছাদ ভেঙ্গে যাবতীয় ইট খুলে জানালার গ্রীল, দরজাসহ সমস্ত  মালামাল লুট করা হয়। এ ঘটনায় ১৪ মার্চ কামরুল শেখের স্ত্রী রহিমা বেগম কালিয়া সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিলেও কোন ফল হয়নি বলে জানান।

 

 

রহিমা বেগম, তার ননদ রোজিনা ও তার বড় বোন বলেন, আমাদের বাড়ি থেকে ৫ কিলো মিটার দূরের গ্যানজাম কে কেন্দ্র করে কেরামত শেখের হুকুমে তার ছেলে সামাদ শেখ (৩২) ও লিয়াকত শেখ (৪০) গং আকমান শেখের ছেলে  বাচ্চু শেখ (৩৫), শাহাবুল শেখ (২৬)গং, ও লুখাই শেখের ছেলে কবির শেখ (৩৫) ও আনিছ শেখ (৩২)সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল আমাদের বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে এবং পুরুশ শূণ্য বাড়ীতে মহিলাদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে  অকথ্য ভাষায় গালিগালাজ করে।

 

এ সময় রহিমার বাবা থামতে বলেলেও তারা থামেনি বরং হুমকি দিয়ে বাড়ী থেকে বেরিয়ে দিয়ে প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। প্রান ভয়ে ভুক্তভোগী পরিবার আত্মীয় বাড়ীতে আশ্রয় নিয়েছেন বলে জানায়।

 

আরো জানা যায় অভিযুক্তরা এক সময় মুক্তিযোদ্ধার জমিতে বর্গাচাষ করতো। সম্প্রতি তাদের কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়ায় রাগান্বিত হয়ে এ ভাংচুর ও লুটপাট তারা। এ ঘটনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উচিৎ বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

 

এ বিষয়ে অভিযুক্ত সামাদ শেখের সাথে কথা হলে বলেন, মোস্তাক, মনিরুল ও কামরুল শেখ আমাকে মারতে চেয়েছিল। এ বিষয়ে জিডি ও করেছিলাম আমি। ওরা আমার চাচাত ভাইকে মেরেছে।  আর কে বা কারা তাদের বাড়ী ভাংচুর ও লুটপাট করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেননা বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।