Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৮, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১৮ মার্চ ) বাদ আছর উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল চত্তরে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর এ‍্যাড. মো. নুরুল ইসলাম।

 

 

দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাইদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমীর গোলাম আজম মীর, বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ‍্যাড. মাহবুবুর রহমান (রঞ্জু বিশ্বাস), জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি এ‍্যাড. মো. মোশারফ হোসেন, শ্রমিক কল‍্যাণ ফেডারেশনের গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি মো. আবু হানিফ খান প্রমুখ।

 

 

ইফতার ও দোয়ার মাহফিলে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন হতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, দেশে সত্যিকারের সুখ,শান্তি, সমৃদ্ধি, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎলোকের শাষন ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এটা প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করে সেই লড়াইটাই লড়ে যাচ্ছে। এই লড়াইয়ে আমরা দেশবাসীর আন্তরিক সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।