Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দু’র্ধ’র্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মার্চ ২১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের লোহাগড়ার মরিচপাশা গ্রামের ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেনের বাড়ীতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২০মার্চ)গভীর রাতে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণালংকার, টিভি ,ফ্রিজ,পানির পাম্প ও বিভিন্ন মালামালসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

 

পুলিশ শুক্রবার(২১মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

পুলিশও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সোনালী ব্যাংকের ম্যানেজার মহব্বত হোসেনের বাড়ীতে বৃহস্পতিবার রাতে যে কোন সময় চোরের দল এক তলা ভবনের রান্না ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা গ্যাসের চুলা ,সিডিন্ডার,পানির পাম্প, প্রেসার কুকার ,রাইচ কুকার, টেলিভিশন, আলমারী এবং শোকেচ ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার,কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা ।

 

 

ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, মা বড় ভাইয়ের বাসায় ঢাকায় বেড়াতে যাওয়ার সুবাদে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে সব মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানা পুলিশ কে অবহিত করেছি এবং লিখিত অভিযোগ দিয়েছি।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, চুরির বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।