Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ব’র্ব’র ইসরাইলের বিরুদ্ধে তৌহিদী জনতার যুদ্ধ ঘোষনা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
মার্চ ২১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

 

রাজবাড়ীর গোয়ালন্দে বর্বর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন বিক্ষুদ্ধ তৌহিদী জনতা।

 

শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত অসহায় ফিলিস্তিনীদের উপর নৃশংস বোমা হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এ ঘোষণা দেন।

 

উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মুফতি আজম আহম্মেদ, খতিব মুফতি আঃ লতিফ, খতিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা আব্বাস আলী মোল্লা, হাফেজ শরিফুল ইসলাম সহ কয়েক’শ মুসুল্লি।

 

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন।

 

বক্তারা বলেন, ইহুদি ইসরাইল পবিত্র মাহে রমজানের মধ্যে নিরীহ ফিলিস্তিনীদের বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

 

আমরা এমন বর্বরোরিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৌহিদী জনতা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা আমাদের কাছে যা আছে তা নিয়েই প্রয়োজনে যুদ্ধ করবো। আমরা দেশের সরকারের কাছে আমাদের জন‍্য যুদ্ধ প্রশিক্ষণ ও  সরঞ্জাম সরবরাহের অনুরোধ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।