Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মার্চ ২১, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবপুর ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ রমজান) সিরাজনগর শিবপুর ছোটপোল মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান।

 

শিবপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি শেখ নোয়াব আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট-১ আসনের সাবেক নমিনী এ্যাড. প্রকৌশলী মাসুদ রানা, চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, যুগ্ম-আহবায়ক শোয়েব হোসেন গাজী, শরিফুল হাসান অপু, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান ও তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার।

 

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা যুবদলের সদস্য জয়নুল পারভেজ সুমন।

 

ইফতার ও দোয়া মাহফিলে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।