Nabadhara
ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদসামগ্রী নিয়ে জুলাই আগস্টে শহীদ জসিমের বাড়িতে আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ঈদ সামগ্রী নিয়ে জুলাই আগস্টে নিহত জসিম উদ্দিনের বাড়িতে গেলেন সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

 

বুধবার  সকালে সরাসরি ঢাকা থেকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট এলাকায় শহীদ জসিম উদ্দিনের বাড়ি গিয়ে সর্বপ্রথম করব জিয়ারত করেন। পরবর্তীতে উঠান বৈঠকের মাধ্যমে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা: রুমা বেগম ও তার কন্যা লামিয়া এবং তার বাবা সোবহান হাওলাদার ও মা রাবেয়া বেগমের  হাতে ঈদ সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন আলতাফ হোসেন চৌধুরী। তখন তিনি সকলের উদ্দেশ্যে বলেন,  আজ এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয়েছে পাশাপাশি বিএনপি সারাজীবন শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে।

 

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি সদস্য মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, মোঃ তৌফিক আলী খান কবির জেলা  যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমিসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য শহীদ জসিম উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন।  পরে ১০ দিন পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

শহীদ জসিমের বাড়ি থেকে পটুয়াখালী যাওয়ার পথে পাঙ্গাশিয়া আল মদিনা মহিলা ফাজিল মাদ্রাসার মাঠে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ গোলাম সরোয়ার মন্নান গাজীর সভাপত্বিতে পথসভায় করেন আলতাফ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মো: ফেরদৌস আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।