Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে অন্ত:হল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 
মে ৯, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন উক্ত হলের রিডিং রুম, গেমস রুম এবং হলের ৬ষ্ঠ ও ৭ম তলার উদ্বোধন করা হয়।

 

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, পরিবহন প্রশাসক, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহ আরো অনেকে।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এই হলকে তোমরা নিজেদের বাড়ির মতো মনে কর তাহলে হলে থাকাটা আনন্দময় মনে হবে। অভিভাবক হিসেবে এই হলকে আরো বেশি পরিবেশবান্ধব এবং বাসযোগ্য করে গোড়া তোলার জন্য আমরা সকল ধরনের ব্যাবস্থা গ্রহণ করব। আমি যতদিন থাকবো আমার একটাই চাওয়া আমার শিক্ষার্থীরা যাতে ভালো পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবন কাটাতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।