রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ (গেদু)নামে দুজনকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ছবিতে: এসআই নাজমুল হোসেন।
আটককৃত তাহিন শেখ (২৬) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে ও হামিদ শেখ ওরুফে গেদু(২৩) একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে। তারা দুজন এলাকায় অপহরণকারী ও চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ নিয়ে টুঙ্গিপাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরুফে গেদু টুঙ্গিপাড়া উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে- এ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে টুঙ্গিপাড়া থানার চৌকস এসআই নাজমুল হোসেন ও মনির হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালান। এ সময় পুলিশের গ্রেফতার করতে তাদের অনেক বেগ পেতে হয়। তবে ঘটনাস্থল থেকে টুঙ্গিপাড়া মাদকদ্রব্যের একাধিক মামলা ও নারী অপহরণের অন্যতম মূল হোতা আসামি তাহিন শেখ (২৬) ও অপহরণসহ একাধিক চাঁদাবাজি মামলার আসামি হামিদ শেখ ওরুফে গেদুকে আটক করে।
এদিকে টুঙ্গিপাড়ায় আলোচিত সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরমানের পিতা তপু শেখ বলেন, আমার ছেলে আরমান হত্যাকাণ্ডের সাথে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি।
ছবিতে: এসআই মনির হাসান
এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃতদের টুঙ্গিপাড়া থানা হাজতে দেখা যায়। পুলিশ বলছেন, মামলা রেকর্ডের কাজ চলছে, রেকর্ড এর কাজ সম্পন্ন হলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের মত বেশ কয়েক বছর ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

