Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি পালনের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।