Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ২৫, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাইস্কুল মাঠে শনিবার (২৪ মে, ২০২৫) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে একটি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলা এই টুর্নামেন্টে চারটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

 

গোপালগঞ্জ সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব সালেকুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গোপালগঞ্জ আহ্বায়ক মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. শেখ হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রাজিব বিশ্বাসসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

 

টুর্নামেন্টের প্রথম খেলায় পাইককান্দি একাদশ গোপীনাথপুর একাদশকে ২-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পাইকেরডাঙ্গা একাদশ আরএসকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়। ফাইনাল ম্যাচে পাইকেরডাঙ্গা একাদশ পাইককান্দি একাদশকে ৫-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে।

 

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচ বেলায়েত ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।

 

টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।