Nabadhara
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ভূমি মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে, ২০২৫) মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা দেবাশীষ মন্ডল, এসিল্যান্ড অফিসের পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুবিন মুন্সি এবং নবম শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তার তারিন প্রমুখ।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।