Nabadhara
ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাকে পিটিয়ে পঙ্গু করার ষড়যন্ত্র ফাঁস হওয়ায় চার ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার (২৫ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. শরিফুল আলম জানান, তার চাচা নূরুল হোসেন আইয়ুবের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমেরিকার নাগরিকত্বপ্রাপ্ত আইয়ুব চার মাস আগে দেশে ফিরে শরিফুলকে পঙ্গু করার উদ্দেশ্যে মাস্তান ভাড়া করেন। পরিকল্পনা অনুযায়ী, মার্চ মাসে শরিফুলের ছবি এক মাস্তানের হাতে তুলে দেওয়া হয়। গত ৭ মার্চ শহরের ব্যাংকপাড়া এলাকার টেলিকম ব্যবসায়ী মিশান খানের দোকানে এক মাস্তান শরিফুলের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য নম্বর দেন। শরিফুলকে চিনতে পেরে মিশান তাৎক্ষণিকভাবে তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর শরিফুল লোকজন নিয়ে মাস্তানকে চাপ দিলে আইয়ুবের ষড়যন্ত্র ফাঁস হয়। ওই দিনই শরিফুল গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্তে তৎপর হন। কিন্তু ঘটনা জানাজানি হলে আইয়ুব গত ১৫ মে শরিফুল, তার ভাই মিরাজুল আলম, মিশান ও ব্যবসায়ী ইমদাদুল হক ঝন্টুর বিরুদ্ধে আদালতে ১ কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন।

 

শরিফুল বলেন, “আমার চাচা আমাকে পঙ্গু করার পরিকল্পনা করেছিলেন, উলটো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

”ব্যবসায়ী ইমদাদুল হক ঝন্টু বলেন, “আমি শুধু শরিফুলের কাছ থেকে জমি কিনেছি, এটাই আমার অপরাধ। এ কারণে আমার নাম মামলায় জড়ানো হয়েছে।

 

মিশান খান জানান, তিনি শরিফুলকে ছবি পাঠানোর বিষয়টি জানানোয় আইয়ুবের পরিকল্পনা ফাঁস হয়, ফলে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।