Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের গু’লিতে গু’লিবিদ্ধ গোবিপ্রবি শিক্ষার্থী

গোবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
জুন ১৬, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়

খুলনায় দূর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র এস এম সাজিদ হাসান।

 

রোববার (১৫ জুন) রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

 

বর্তমানে আহত শিক্ষার্থীকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীর বর্ননা দিয়ে সোনাডাঙার মডেল থানার এসআই আব্দুল হাই বলেন,গুলিবিদ্ধ সাজিদ রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র ভিক্টিম বিষয়টি আচ করতে পেরে রিক্সা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।