Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে গরুবাহী ট্রা’কের সাথে সং*ঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ১৯, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাবিল মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকের চালক, হেল্পার এবং গরুর রাখাল আহত হয়েছেন। আহত হয়েছে ট্রাকে থাকা কয়েকটি গরুও।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাহালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের আজিজ মোল্লার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল মিয়া মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ২৯টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিক্রির জন্য। পথিমধ্যে কাহালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ট্রাকটির সংঘর্ষ ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাবিল মিয়া মারা যান।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্ববাস্খ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় ট্রাকের কয়েকটি গরু মারাত্মকভাবে জখম হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক ফয়েজ বলেন, “দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং ট্রাকের চালক, হেল্পার ও রাখাল সহ কয়েকটি গরু আহত হয়েছে। মোটরসাইকেল পুলিশী হেফাজতে নেয়া হয়েছে এবং ট্রাকটিও হাইওয়ে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।