Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত ডোবা থেকে শিশুর অর্ধগলিত ম/র/দেহ উ/দ্ধার

যশোর প্রতিনিধি
জুন ২১, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে নাদিয়া নামের ৪ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজারের পূর্বপাশে একটি বাগানের ভেতরে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজের প্রায় ৫৪ ঘন্টা পর মরদেহের সন্ধান মেলে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

 

নিহত নাদিয়া সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার রুহুল আমীন ভুট্টোর মেয়ে।

 

রুহুল আমীন ভুট্টো বলেন, ‘গত বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে আমার মেয়ে নাদিয়া বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় লিখিত অভিযোগ করা হয়। শনিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৪ টার দিকে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা মেয়ের মরদেহের সন্ধান মেলে। ততক্ষণে সব শেষ।’

 

তিনি আরো বলেন, ‘নিখোঁজের প্রায় ৫৪ ঘন্টা পর অর্ধগলিত লাশ মিলেছে। পূর্ব শত্রুতার জেরে আমারই ভগ্নিপতি নাদিয়াকে অপহরণের পর হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশু নাদিয়ার মরদেহ একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কাউকে পেলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।