Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আলাদা তিনটি স ড়ক দু র্ঘ টনায় বৃদ্ধসহ নি হ ত-৩, আহত-১০

গোপালগঞ্জ প্রতিনিধি 
জুন ২২, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আর ১০ জন।

 

আজ রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার ও ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এসব দূর্ঘটনা ঘটে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের সরোয়ার খা (৭০), কাশিয়ানী উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার খুলনার দৌলতপুরের মো: রাজা শেখের ছেলে শাওন শেখ (৩০)।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারের এক আত্মীয়ের বাড়ী থেকে বের হয়ে নিজ বাড়ী ওড়াকান্দি যাচ্ছিলেন বৃদ্ধ সরোয়ার খা। এসময় টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পার হতে গেলে হাসান ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও পরে ঢাকা নেয়ার পথে মারা তিনি যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

 

অপরদিকে, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে অাসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।

 

অন্যদিকে, একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পিছনে সাজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দূমড়ে মুচড়ে গেলে বাসের হেলপার শাওন ঘটনাস্থলে মারা যান ও অপর ১০জন আহত হন।

 

তারা আরো বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।