Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ২২, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

“স্কাউটিং করবো, মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বো”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে শুরু হয়েছে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫।

 

রবিবার(২২জুন) সকাল  সাড়ে ১০টায় দুমকি উপজেলা স্কাউটস এর উদ্যোগে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি সুনীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মোঃ ইকবাল হাসান, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, উপজেলা ইউআরসি’র প্রশিক্ষক মোঃ জাকির হোসেন‌, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার মোঃ নুরুল ইসলাম। উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিট লিডারগন উপস্থিত ছিলেন।উল্লেখ্য উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন কাব সদস্য ও ৪০ জন ইউনিট লিডার পাঁচ দিন ব্যাপী উক্ত কাব কাম্পুরীতে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।