Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ভাঙ্গা সড়ক সংস্কারে ইউএনও’র কাছে এবি পার্টির স্মারকলিপি 

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাস্তা সংস্করণ, বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউএনও  বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ।

আজ (২৩ জনু) সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিন, সদস্য সচিব জি এম রাব্বী, রাজীব খান, শাহিন হাওলাদার, মো:সাজ্জাদ হোসেনসহ বাবুগঞ্জ এবং বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্য এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি দীর্ঘ অনেক বছর ধরে বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর ও চাঁদপাশা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট এবং ব্রীজের কোনরকম সংস্কার কাজ হচ্ছেনা। যার কারনে ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় এবং ব্যবহার অনুপোযী হয়ে পড়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থার কারনে এখানকার লোকজনের যাতায়াতে ভোগান্তির শেষ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।