Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় তিলক্ষেত থেকে না*রীর ক*ঙ্কাল উ*দ্ধার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুন ২৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় একটি বিলের মধ্যে তিল ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে বয়রা গ্রামের মো.সাখায়েত হোসেন কোলা গ্রামের বিলের মাঝে তিল কাটতে যায়। এ সময় তিনি একটি অজ্ঞাত নারীর কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল,মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গ গুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশ কে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ তবে এখন পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি কংকাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।