Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

কোটালীপাড়া প্রতিনিধি 
জুন ২৩, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দিন ব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের মাঠে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার উদ্যোগে দিন ব্যাপী এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন কাব স্কাউট ও ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন।

 

কাব কার্নিভাল আনন্দদায়ক ও শিক্ষামূলক করতে কাবদের জন্য বালতিতে বল ছোড়া, তীর নিক্ষেপ,মাছ শিকার, আইন নৃত্য,টার্গেট হিট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা স্কাউটস সম্পাদক মো: ইদ্রিসুর রহমান।

 

কাব কার্নিভাল অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, কমলকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি নাসিম আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার কমিশনার কার্তিক চন্দ্র সরকার, অডিটর মো: বদিউজ্জামান শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

 

সন্ধ্যায় তাঁবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে দিন ব্যাপী এ কাব কার্নিভালের সমাপ্তী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।