Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখা।

 

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. আ. কুদ্দুস, মো. আমিনুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, দেব দুলাল সরকার, হাছনা হেনা, মো. মুঞ্জুরুল আলম খান, রুস্তম আলী, শেখ ফরিদ, বশির আহমেদ ও মো. আজাহারুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা দিনরাত পরিশ্রম করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, অথচ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিভিন্ন দফতরের সমমর্যাদার কর্মচারীরা গ্রেড উন্নীতকরণের সুবিধা পেলেও স্বাস্থ্য সহকারীরা এখনও আশ্বাসের অপেক্ষায়।

 

তারা দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ৬ দফা দাবি বাস্তবায়ন করে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।