Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জমি নিয়ে বি রো ধে দু’পক্ষের সং ঘর্ষ,মহিলাসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
জুন ২৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল পশ্চিমপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই বংশের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪জুন)সকালে উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াগাতি থানার খাশিয়াল পশ্চিমপাড়া গ্রামের মালেক মোল্যা ও দাউদ মোল্যা মধ্যে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার বিরোধকৃত জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয় পক্ষে মধ্যে কথা কাটি হয়। পরে এঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টার দিকে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহতরা হলেন,আঃ মালেক মোল্যা, রসুল মোল্যা,রমজান মোল্যা, রাজিয়া বেগম,ঋতু খাতুন, আমিনুর মোল্যা,আহাদ শেখ,কিরামত আলী,শহিদুল ইসলাম ও জান্নাতি খাতুন।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মালেক মোল্যা,রসুল মোল্যা ও রমজান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান মঙ্গলবার বিকালে বলেন,জমি নিয়ে দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।