নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ফনিভূষণ দাস বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরতে গিয়ে ছিল। স্থানীয় সুত্রে জানা গেছে, ফনিভূষণ দাস চিত্রা নদীতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফনিভূষণের মৃত্যুতে তার পরিবারসহ গ্রাম পুলিশদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রাম পুলিশ ফনিভূষণ দাস সাপের কামড়ে মারা গেছেন। বিষয়টি অবগত হয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

