Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে দুই উপজেলায় বিনামূল্যে ৩হাজার ৩শত উফশী নারিকেল চারা বিতরণ

মো. মিজানুর রহমান, কালকিনি 
জুন ২৪, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি 

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ৩৩০০ উফশী নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কালকিনি উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এই কর্মসূচি সম্পন্ন হয়।

 

গত ২৩ জুন (সোমবার) বিকেলে উপজেলার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

কৃষি বিভাগ জানায়, এই প্রণোদনার মূল লক্ষ্য হলো কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং নারিকেল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। এমন উদ্যোগের ফলে নারিকেল চাষে আগ্রহ বাড়বে ও কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”

 

চারা বিতরণ শেষে কৃষকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নারিকেল চাষে মনোনিবেশ করার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।