Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মান্দা থানা বিজয়ী

নওগাঁ প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় মান্দা একাদশ জয়লাভ করেছে। বুধবার বিকেলে জেলা ষ্টেডিয়ামে চূড়ান্ত খেলায় মুখোমুখী হয় নওগাঁ সদর ও মান্দা ফুটবল একাদশ।

 

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে শটে ৫-৫ গোলে ড্র হয়। পরে উভয়পক্ষ আরও তিনটা করে শট নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক বিজয়ী দলকে এক লক্ষ টাকার চেক ও রানার্স আপকে পঞ্চাশ হাজার টাকার চেক পুরস্কার হিসাবে হাতে তুলে দেন।

 

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়ার জেলা প্রশাসক হোসনে আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।