Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
জুন ২৫, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

প্লাাস্টিক দুষন আর নয়,বন্ধ করার এখনি সময়”এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়েজনে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

 

বুধবার(২৫জুন)সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বক্তব্য রাখেন,নড়াইল সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকসহ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।