Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জুতার ভেতরে লুকানো ৮৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আ’টক

রুহুল আমিন, যশোর
জুন ২৫, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

রুহুল আমিন, যশোর

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৮৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা।

 

আটক ময়নাল মোল্লা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ৯ নম্বর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে।

 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় তার পরনে থাকা জুতার সোলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (মোট ওজন ৫৮৫.৫৪ গ্রাম), একটি মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা এবং মোবাইলের মূল্য ৩০ হাজার টাকা। সবমিলিয়ে মোট জব্দকৃত মালামালের মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল জানায়, ঢাকার গাবতলী এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল সে।

 

আটক ব্যক্তি ও জব্দকৃত স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক, অস্ত্র, স্বর্ণ, ডলার, রুপি ও হুন্ডিসহ চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।