Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে গৃহবধূ আসমা হ ত্যা’কারীদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ২৫, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টায় কলসকাঠী বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইউসুফ সরদার, মাওলানা মিজানুর রহমান, মোঃ মাসুদ হাওলাদার, হায়দার সরদার, কামাল হাওলাদার, মৌসুমী আক্তার, সাকিবা আক্তার, পারভীন বেগম প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় আসমা বেগমকে তার নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরদিন ১৮ জুন নিহতের পুত্র আছিম বিল্লাহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।