Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত: কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে জোর

কচুয়া (বাগেরহাট) নিজস্ব সংবাদদাতা
জুন ২৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) নিজস্ব সংবাদদাতা

 বাগেরহাটের কচুয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। এটি ‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মনির হোসেন। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এতে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী স্বাগত বক্তব্য রাখেন। কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলী

এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, আইসিটি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন রাছেল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন সহ স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনাফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। বক্তারা ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।