Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে টোলপ্লাজা থেকে চারটি পি’স্ত’লসহ ১১ জন আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ২৬, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা থেকে চারটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি ছুরিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১০ জন যাত্রী এবং একজন গাড়িচালক রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে মোল্লাহাটে এসেছিল।

 

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাইক্রোবাসে করে একদল অপরাধী মোল্লাহাটে আসছে। তাৎক্ষণিকভাবে আমরা টোলপ্লাজায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করি।”

 

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “পুলিশের তৎপরতা বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়ক হয়েছে।”

 

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।