Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে মা’দক’বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

জালালুর রহমান, মৌলভীবাজার
জুন ২৭, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

জালালুর রহমান, মৌলভীবাজার

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টায় ফুলতলা বিজিবি ক্যাম্পের আয়োজনে এবং বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলতলা ক্যাম্প কমান্ডার মো: জসিম উদ্দিন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন ও ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শায়েখুল ইসলাম সাদি।

 

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ প্রজন্মের উপর এর ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

 

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শেষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।