Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে সড়ক দু র্ঘ টনা: শিয়ালের সঙ্গে সিএনজির ধা’ক্কা, নিহত স্ত্রী, স্বামী আহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে নাছিমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর স্বামী আব্দুল মজিদ আহত হয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টার দিকে কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাছিমা খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী। শুক্রবার বাদ জুমা জোতমোড়া ও বরইচারা কবরস্থানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় হঠাৎ একটি শিয়াল সড়ক পার হওয়ার সময় সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিটি উল্টে যায় এবং নাছিমা খাতুন সিএনজির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বামী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

আহত আব্দুল মজিদ বলেন, “চিকিৎসক দেখিয়ে রাতে ফিরছিলাম। হঠাৎ সেতুর কাছে শিয়ালের সঙ্গে ধাক্কা লাগলে সিএনজি উল্টে যায়। আমার স্ত্রী চাপা পড়ে মারা গেছেন। আমি পড়ে গিয়ে মাথায় ও হাতে আঘাত পেয়েছি।”

 

কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে গেলে এক নারীর মৃত্যু হয়। সিএনজিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

স্থানীয়রা বলছেন, মহাসড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত গতির যান ও বন্যপ্রাণীর চলাচল বিবেচনায় এলাকাটিতে সতর্কতামূলক সাইনবোর্ড বসানো ও আলো ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।