Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে রাস্তার পাশের মরা গাছ যেন মরণফাঁদ

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ উপজেলায় একটি মরা গাছ এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে পথচারীসহ এলাকার মানুষের। রাস্তায় দাড়িয়ে থাকা এই গাছ ভেঙ্গে যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে-এমন আতঙ্ক নিয়ে চলাচল করছে ঐ এলাকার পথচারীরা। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের কৃষি ব্যাংকের সামনে রাস্তার পার্শ্বে রয়েছে এই মৃত আমগাছটি । অল্প বাতাসেই ভেঙ্গে পড়ছে সেই গাছের ডালপালা। ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা।

ভ্যান চালক মমিনুল ইসলাম জানান, প্রতিদিন তাকে এই রাস্তায় চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগের ঝড়ে একটি গাছের ডাল ভেঙ্গে পড়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এজন্য তার আতঙ্ক আরও বেড়ে গেছে বলে জানান তিনি। স্থানীয়রা ঝুকিপূর্ণ গাছটি কেটে নেওয়ার দাবি জানালেও এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ বা বন বিভাগ এবং জেলা পরিষদের নজর নেই বললেই চলে। গাছটিকে ঘিরে আশেপাশে কয়েকটি দোকান রয়েছে, কখন ভেঙ্গে পড়ে এমন ঝুঁকি নিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীন আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান পৌরসভার মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।