Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সং/ঘর্ষে নি’হত ১, আ’হত ২

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার নড়াইল
জুলাই ১২, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জিল্লু রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে একলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জিল্লু রহমান সরদার উপজেলার কুলসুর গ্রামের বাসিন্দা এবং মৃত হাসেম সরদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন জিতু মোল্যা (২৫), যিনি একজন শিক্ষার্থী এবং নাইদ হাসান (৪৫), পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৭টার দিকে বাবুপুর গ্রামের একদল লোক কুলসুর গ্রামের জিল্লু রহমান সরদারকে তার চাচাতো ভাই মুজিবুর সরদারের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শনিবার (১২ জুলাই) সকালে জানান, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।