Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ১২, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিষধর সাপের কামড়ে অপু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র এবং শৈলকুপার কবিরপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় অপুর পায়ে একটি বিষধর সাপ দংশন করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় এক ওঝা ‘ফুরু’র বাড়িতে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ব্রহ্মপুর গ্রামের ইলিয়াস নামের এক ব্যক্তি জানান, “রাতে ঘুমন্ত অবস্থায় অপুকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলেও সে বাঁচেনি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।