Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক আ/ত্মহ’ত্যা, মানসিক রোগে ভুগছিলেন দীর্ঘদিন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ১২, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (মোল্লাপাড়া) গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। নিহতের নাম হাসিনা বেগম (৪০)। তিনি পেশায় ভ্যানচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী।

 

শনিবার (১২ জুলাই) সকালে বাড়ির নিজ কক্ষে তিনি আত্মহত্যা করেন বলে স্বজনদের দাবি। তার স্বামী জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে দেখেন—হাসিনা বেগম ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

 

তাৎক্ষণিকভাবে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে, তারা দ্রুত তাকে আড়া থেকে নামিয়ে স্বামীর ভ্যানে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে জানান, হাসিনা বেগম মারা গেছেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় (ব্রেইন রোগ) ভুগছিলেন। তার সংসারে তিন ছেলে রয়েছে।

 

এদিকে খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মো. রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।