Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ধান রোপণ করে অভিনব প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ভোলা
জুলাই ১২, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকালে দক্ষিণ জয়নগরের ৪নং ওয়ার্ডের বাবলু মাঝির দোকান সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাযুক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ছে। রোগী পরিবহন ও কৃষি পণ্য বহনে মারাত্মক সমস্যা হচ্ছে।

এলাকাবাসী জানায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দক্ষিণ জয়নগর ও কুতুবা ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষা করে এবং মানিকা, জয়া, বোরহানউদ্দিন ও নদীরপাড়সহ চারপাশের গ্রামের প্রায় ৪৫-৫০ হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত সড়কটি পাকা হয়নি। এলাকাবাসী একাধিকবার নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেও স্থায়ী সমাধান আসেনি।

মানববন্ধন শেষে এলাকাবাসী অভিনব কায়দায় প্রতিবাদ হিসেবে রাস্তার ওপর ধান রোপণ করেন, যা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ সময় বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আতিকুর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, শিক্ষক আশরাফ ফারুক, জসিম উদ্দিন হাওলাদার, বজলুর রহমান নসু, মাওলানা ইউনুস, হাফেজ হাসান শরীফ, রফিকুল ইসলাম, মাওলানা আওলাদ, লিটন, শফিক, নুর উদ্দিন, পারভেজ ও আতিকুর রহমান সুমন প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।