Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার বিএনপি নেতার নির্দেশে সাংবাদিকের ওপর স ন্ত্রাসী হা/মলা

এম এ ফয়সাল, সাতক্ষীরা
জুলাই ১২, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সাংবাদিক তারেক মনোয়ারের ওপর বিএনপি-সমর্থিত সন্ত্রাসীদের বর্বর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এবং একটি জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে এই হামলা হয় বলে জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজ শেষে উত্তর পারুলিয়া জামে মসজিদের সামনে দিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মনোয়ারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন উত্তর পারুলিয়ার আইয়ুব হোসেন, যিনি বিএনপির এক স্থানীয় নেতা হিসেবে পরিচিত।

হামলায় অংশ নেয় ছয়জন:
১) মো. আইয়ুব হোসেন
২) গোলাম হোসেন
৩) মো. অহেদ আলী
৪) মো. রফিকুল ইসলাম
৫) মো. বেলাল হোসেন
৬) মো. মোজাফফর হোসেন — সকলেই একই গ্রামের বাসিন্দা।

সাংবাদিক তারেক মনোয়ারকে দা দিয়ে কোপ মারার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার বাম বাহুতে গভীর রক্তাক্ত জখম হয়, হাড়ে আঘাত লাগে। পরে লোহার রড ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। এ সময় তার ছোট ভাই মাহিম মনোয়ার তাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক পেটানো হয়।

হামলাকারীরা শুধু শারীরিক হামলাতেই থেমে থাকেনি। তারেক মনোয়ারের পকেটে থাকা ২৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মাহিম মনোয়ারের গায়ের কাপড় ছিঁড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের দেবহাটা সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১২ জুলাই) তারেক মনোয়ারের চাচাতো ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন। মামলা নম্বর: ০৯।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সাংবাদিক মহলসহ স্থানীয় সচেতন নাগরিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।