হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও ভাংচুরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানার এসআই শাহনূর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার মনতলা বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হরিপ্রাসাদপুর গ্রামের তমিজ উদ্দিন এর পুত্র ও বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা ও ভাংচুর এর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

