Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাস, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, ডাঃ সৌমিত্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনি মোহন বাড়ৈ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শম্পা আক্তার ও পরিবার কল্যাণ সহকারী পাপিয়া আক্তার।

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের জন্য বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরীন হীরা, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা সহকারী শিখা রানী দাস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অনিক রায়, আমতলী কেন্দ্র ও রাধাগঞ্জ ইউনিয়ন।

আয়োজকরা জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সুস্থ পরিবার গঠনে সকলের সম্মিলিত উদ্যোগই একটি সুন্দর ভবিষ্যতের পথ খুলে দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।