Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

নাজিম বকাউল, ফরিদপুর 
জুলাই ১৪, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর 

ফরিদপুর জেলার নয়টি উপজেলায় একযোগে ২৭টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, জাদু মিয়া প্রমুখ।

নতুন এসব ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ নির্ধারিত ফি দিয়ে সহজেই বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। সেবার মধ্যে রয়েছে:

  • ভূমি উন্নয়ন কর পরিশোধ
  • মিউটেশন ও নামজারি আবেদন
  • খতিয়ান (পর্চা) ও জমির নকশা প্রাপ্তি
  • অনলাইনে নামজারি মামলার আবেদন ও কাগজপত্র আপলোড
  • নামজারি ফি জমাদান ও অনলাইন খতিয়ানের প্রিন্ট সরবরাহ
  • খাস জমি চিহ্নিতকরণ ও অবস্থান নির্ধারণ
  • কবুলিয়ত ফরম পূরণ ও দাখিল
  • অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তির লিজ নবায়ন ও আবেদন
  • মৌজা ম্যাপ বা নকশা সংগ্রহ
  • বিভিন্ন মিস কেস সংক্রান্ত আবেদন গ্রহণ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব সেবা কেন্দ্র চালুর ফলে সাধারণ জনগণ আর দালাল বা মধ্যস্বত্বভোগীদের সহায়তা ছাড়াই সরাসরি নির্ভরযোগ্য সেবা পাবেন। এতে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।