Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ব/জ্রপাতে চিংড়িঘের ব্যবসায়ীর মৃ’ত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে সুভাষ মন্ডল (৪৫) নামে এক চিংড়িঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চিংড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।

 

স্থানীয়রা জানান, চিংড়িখালিতে সুভাষ মন্ডলের একটি মাছের ঘের রয়েছে। সকালে ঘেরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাশের ঘেরের মালিক আনসার আলী বলেন, “ঘটনাটি আমার সামনেই ঘটে। আমরা সবাই খুবই মর্মাহত। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘের ব্যবসায়ীরা সবসময় ঝুঁকির মধ্যে থাকেন।”

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।