Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আ টক

যশোর প্রতিনিধি 
জুলাই ১৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা।

আটককৃতরা হলেন শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ এবং শাহাজানের ছেলে মাহিনুর রহমান। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় প্যান্টের পকেট এবং মানিব্যাগের ভেতরে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার সদরঘাট এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

উদ্ধার করা স্বর্ণের ওজন ও বাজারমূল্য সম্পর্কে জানানো হয়, ৮টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এছাড়া তাদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক, যার বাজারমূল্য ৩৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,“দেশীয় ও আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অবৈধ পণ্যের পাচার রোধে কঠোর নজরদারি চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।