Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃ’ত্যু

এমদাদ খান, মাদারীপুর প্রতিনিধি 
জুলাই ১৫, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

এমদাদ খান, মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের শিবচর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সলু বেপারীর কান্দি এলাকার মো. শুক্কুর আলীর পাঁচ বছরের শিশু হযরত এবং শিবচর পৌরসভার নলগোড়া এলাকার মৃত হামেদ হাওলাদারের ছেলে, ৬০ বছর বয়সী আব্দুর রব হাওলাদার।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু হযরত। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। অন্যান্য শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তল্লাশি চালিয়ে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে বিকেলে নিজ বাড়ির পাশে সাকো পার হতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যান আব্দুর রব হাওলাদার। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম বলেন, “দুপুরে পানিতে ডুবে শিশুটিকে ও বিকেলে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। দুজনকেই মৃত অবস্থায় পাওয়া গেছে।”

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, “দুটি মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

দুইজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।