Nabadhara
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা গ্রুপের চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ২ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উপস্হিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক ও যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, স্বজন সমাবেশের সহ সভাপতি হুমায়ন আহমেদ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক, মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মাদ আবুল হোসেন, দৈনিক বাংলার প্রতিনিধি মইনুল হক মৃধা, আজকের দর্পন প্রতিনিধি শাকিল আহমেদ, স্বজন সদস্য রেজাউল করিম প্রমূখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা সহ দেশের মঙ্গল কামনা এবং  যুগান্তর পরিবারের সকল সদস্য, দেশব্যাপী যুগান্তরের সকল সাংবাদিকের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।