Nabadhara
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণের হাতে গণতান্ত্রিক সরকার তুলে দিয়ে ঘরে ফিরবে বিএনপি: সাবেক এমপি লালু

আজাহার আলী, বগুড়া
জুলাই ১৬, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা করেছে বগুড়া জেলা ছাত্রদল। বুধবার বিকেলে শহীদ খোকন পার্কে শহীদ মিনারে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মান ও শ্রদ্ধা, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে বীরোচিত বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

স্মরণসভায় লালু তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মহান আল্লাহ জান্নাত নসিব করেন। জুলাই গণ-অভ্যুত্থান তারেক রহমানের নেতৃত্বে নতুন গতিপথ পেয়েছিল। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে দমন করেছি। আজও স্বৈরাচারের দোসররা কোথাও কোথাও লেজ নাড়ছে। প্রয়োজনে আবারও আমরা আন্দোলনে নামবো। এই স্বৈরাচারদের এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এদেশের মানুষকে মুক্ত করেছি এবং জনগণের হাতে একটি গণতান্ত্রিক সরকার তুলে দিয়ে ঘরে ফিরবো।

সভায় বক্তারা আরও বলেন, দেশের মানুষ যখন নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা তারেক রহমানের নামে কটূক্তি করছে এবং মিছিলের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা করছে। তাদেরকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হলো। তারেক রহমান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু যদি এই অপশক্তি নিবৃত না হয়, তবে ছাত্রদলের আন্দোলনের স্রোতে তারা ভেসে যাবে। এদেশের গণতন্ত্র মানুষের মাঝে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাসার, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে সন্ধ্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন করেন জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।